স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে মানবতার দেয়াল এখন কুয়াকাটায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে মানবতার দেয়াল এখন কুয়াকাটায়

স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে মানবতার দেয়াল এখন কুয়াকাটায়




কলাপাড়া (কুয়াকাটা)প্রতিনিধিঃ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রাখাইন মহিলা মার্কেটের দিকে একটু যেতেই কুয়াকাটা প্রেসক্লাব। প্রেসক্লাবের দেয়াল ঘেষেই একটি উদ্যোগ। যা দেখতে উৎসুক মানুষের ভিড়। দেয়ালের গায়ে পুরানো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই! দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল। লেখা রয়েছে – মানবতার দেয়াল

 

এর ডান দিকে লেখা রয়েছে – আপনার প্রয়োজনীয় জিনিস পত্র এখান থেকে নিয়ে যান। বাম দিকে লেখা রয়েছে – আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিস পত্র এখানে রেখে যান।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছুদিন ধরেই চলছে এমন উদ্যোগের আলোচনা। কিন্তু কুয়াকাটায় এমন উদ্যোগ এটিই প্রথম।

 

 

দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। পাশে দুটো কাঠের ঝুড়িতেও পুরনো কাপড়ের দেখা মিলল। তবে এই মানবতার কাজের উদ্যোগক্তা কুয়াকাটার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাব।

 

২০১২ সালে স্থাপিত এই ক্লাবের প্রতিস্ঠাতা সভাপতি ইব্রাহীম ওয়াহীদ এর প্রচেষ্টায় উক্ত ক্লাবের সকল সদস্যদের সহযোগীতায় কাজটি সম্পন্ন করা হয়।

 

 

উক্ত দেয়ালে সহযোগীতায় অন্যতম ছিলেন হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপক পরিচালক ও উক্ত ক্লাবের উপদেষ্টা মোঃ রাসেল খান, হোটেল আল-বেল্লাল এর ব্যবস্থাপক পরিচালক ও উক্ত ক্লাবের উপদেষ্টা মোঃ মাসুম আল-বেলালসহ আরো অনেকে।

 

উক্ত মানবতার দেয়াল উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম হাওলাদার, প্রেসক্লাব সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুসার, বর্তমান সাধারন সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি সহিদ দেওয়ানসহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

 

 

উদ্ভোধন শেষে তরুণ ক্লাবের পক্ষ থেকে এক অসহায় বৃদ্ধ মহিলার হাতে পোষাক তুলে দিয়ে কার্যক্রম এর যাত্রা শুরু হয়।

২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠন আর সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে আগ্রহী।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD