স্ত্রী হত্যায় পাসপোর্ট সোহাগ আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রী হত্যায় পাসপোর্ট সোহাগ আটক

স্ত্রী হত্যায় পাসপোর্ট সোহাগ আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী হেনা আক্তারের (৩০) আত্মহত্যার ঘটনায় স্বামী নিয়াজ মোর্শেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেনার মৃত্যু হয়। হেনা নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা। এ দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে হেনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। হেনার স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার রাত ১১টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসার একটি কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে হেনা। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD