সেতু মেরামতে সময় লাগবে ১৫ দিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সেতু মেরামতে সময় লাগবে ১৫ দিন

সেতু মেরামতে সময় লাগবে ১৫ দিন

সেতু মেরামতে সময় লাগবে ১৫ দিন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতুর ‘ভারী মেরামত’ প্রয়োজন হবে। সেতুটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

 

 

আজ বুধবার সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ স্টিলের জাল দিয়ে ঘিরে আপাতত সীমিত যান চলাচল শুরু করলেও পণ্যবাহী যান চলাচল শুরু করতে মেরামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

 

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ব্রিজের বেশ ক্ষতি হয়েছে। বুধবার আরেকটি বিশেষজ্ঞ দলের নিচ থেকে ক্ষতিগ্রস্ত অংশ দেখে স্থায়ী মেরামতের ব্যাপারে পরামর্শ দেওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তা সম্ভব হয়নি। আলট্রা এক্সরে, সাউন্ড মেশিন ইত্যাদি যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করা হবে ব্রিজটির কতটুকু ক্ষতি হয়েছে।

 

 

তিনি আরো বলেন, বিশেষজ্ঞ দল নিচ থেকে ক্ষতিগ্রস্ত অংশ দেখার পর সিদ্ধান্ত দেবে, কীভাবে সেতুটি মেরামত করা যায়। আমরা সেই অনুযায়ী কাজ শুরু করব। কোন ধরনের মেরামত, হালকা না ভারী, তা তা বিশেষজ্ঞ দল সিদ্ধান্ত দেবে।

 

 

উল্লেখ্য, গত সোমবার সকালে বড় একটি লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ডুবে গেলে ৩৪ জন মারা যান। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এর ক্রেনের ধাক্কায় সেতুর গার্ডারের ওই অংশে ফাটল দেখা দেয়।

 

 

এরপর সোমবার রাত ৮টা থেকে ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে সেতুতে সীমিতভাবে যান চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD