‘সে একবার বলতেছে ৩ বার করছে, আরেকবার বলছে ৩ মাস ধরে’ Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




‘সে একবার বলতেছে ৩ বার করছে, আরেকবার বলছে ৩ মাস ধরে’

‘সে একবার বলতেছে ৩ বার করছে, আরেকবার বলছে ৩ মাস ধরে’

‘সে একবার বলতেছে ৩ বার করছে, আরেকবার বলছে ৩ মাস ধরে’




ভয়েস অব বরিশাল ডেস্ক।। খুলনা মহানগরীর গল্লামারী ব্যাংক কোয়ার্টারে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চুন্নু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

 

শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে নগরীর শেরে বাংলা রোডের হাজীবাড়ী মিজানের বস্তি থেকে শিববাড়ী মোড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোর্পদ করে। আটক চুন্নু মিয়া গল্লামারী ব্যাংক কোয়ার্টারের আব্দুল বারেক তালুকদারের ছেলে। সোনাডাঙ্গা পাইকারী কাঁচা বাজারের (বস্তা সেলাই) শ্রমিক।

 

 

নির্যাতিত শিশুটির স্বজনদের অভিযোগ, শিশুটির খালা বাসায় না থাকা অবস্থায় গেল তিন মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে তার খালু চুন্নু মিয়া। গেল দুই/তিনদিন শিশুটি অসুস্থবোধ করলে মায়ের চাপাচাপিতে খালু চুন্নু মিয়া কর্তৃক দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনা খুলে বলে। শিশুটির বাসা গল্লামারী দরগা রোডে।

 

 

গত বৃহস্পতিবার ও আজ শুক্রবার পারিবারিকভাবে মীমাংসার জন্য বসলেও আপোস হয়নি ঘটনাটি। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

 

তবে অভিযুক্ত চুন্নু মিয়ার স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়েটা আমার আপন বোনের মেয়ে। সে একবার বলতেছে, তিনবার করছে, আরেক বলছে তিন মাস ধরে। ওকে অন্যরা এসব কথা শিখাই দিছে। এ অভিযোগ মিথ্যা কথা।

 

 

আন্দোলনরত শিক্ষার্থী মো. দারুল আনান, মো. হামিম তরফদার, সাইমুম আলম জিয়া ও ঈসা আনসারী অভিযুক্ত চুন্নু মিয়াকে আটক করেন।

 

 

তারা জানান, স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরে পুলিশকে অবহিত করেছেন। নির্যাতিত শিশুটির সঙ্গে তাদের কথা হয়েছে। কোনো শিশু ধর্ষণের ব্যাপারে মিথ্যা অভিযোগ তুলতে পারে না। অবশ্যই ঘটনাটি সত্য। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

 

খুলনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, চুন্নু মিয়াকে আটক করা হয়েছে। তবে এখনও কেউ মামলা করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD