সিলিং ফ্যানে ঝুলছিল ল্যাব এ্যাসিস্টান্ড আশিকুরের মরদেহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সিলিং ফ্যানে ঝুলছিল ল্যাব এ্যাসিস্টান্ড আশিকুরের মরদেহ

সিলিং ফ্যানে ঝুলছিল ল্যাব এ্যাসিস্টান্ড আশিকুরের মরদেহ




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের কম্পিউটার ল্যাব এ্যাসিস্টান্ড আশিকুর রহমানের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) দুপুর উপজেলার দক্ষিল বাগড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আশিক উপজেলার সাংগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব এ্যাসিস্টান্ড পদে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আশিক তার পরিবার নিয়ে দক্ষিণ বাগড়ি ব্র্যাক অফিস এলাকার আবুল বাসারের বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মত রাতে নিজঘরে ঘুমাতে যায় আশিক। বেলা সাড়ে দশটা বাজলেও তার কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে। পুলিশ গিয়ে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আশিকুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD