সাকিবকে পেছনে ফেলে শীর্ষে এখন তাইজুল ইসলাম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাকিবকে পেছনে ফেলে শীর্ষে এখন তাইজুল ইসলাম

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে এখন তাইজুল ইসলাম




স্পোর্টস ডেস্ক ॥ মিরপুর টেস্টে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম গড়লেন এক অনন্য মাইলফলক। দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পূর্ণ করলেন তিনি। রোববার (২৩ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে পঞ্চম দিনের সকালের সেশনেই এ অর্জন আসে।

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই তাইজুলের নিখুঁত লাইন-লেন্থে চাপে পড়ে ব্যাটাররা। মাত্র ১৩ রান যোগ হতেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে ৫৩ বলে ২১ রানে এলবিডব্লিউ করেন তিনি, যা তার ক্যারিয়ারের ২৫০তম উইকেট হিসেবে রেকর্ড হয়।

ক্যারিয়ারের মাত্র ৫৬ টেস্টে এ মাইলফলক ছোঁয়া তাইজুলকে বিশ্ব ক্রিকেটেও বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। চলতি টেস্টের তৃতীয় দিনে চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের পাশে যান তিনি। এরপর শনিবার দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে ফেরাতেই সাকিবকে পেছনে ফেলেন।

বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে এখন তাইজুল—
১) তাইজুল ইসলাম — ২৫০*
২) সাকিব আল হাসান — ২৪৬
৩) মেহেদী হাসান মিরাজ — ২০৯*
৪) মোহাম্মদ রফিক — ১০০
৫) মাশরাফি বিন মুর্তজা — ৭৮

এই অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কোচ ও সতীর্থরা আশা প্রকাশ করেছেন, সামনে আরও অনেক রেকর্ড স্পর্শ করবেন এ বাঁহাতি স্পিনার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD