সাংবাদিকদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়ানো সম্ভব হচ্ছে: স্পিকার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাংবাদিকদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়ানো সম্ভব হচ্ছে: স্পিকার

সাংবাদিকদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়ানো সম্ভব হচ্ছে: স্পিকার




অনলাইন ডেস্ক:জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাংবাদিক ও নির্মাতাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও প্রচারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অসংখ্য গৌরবগাঁথা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে।আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রয়াত সাংবাদিক বজলুর রহমান স্মৃতিপদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশবরেণ্য খ্যাতনামা সাংবাদিক ও ‘দৈনিক সংবাদ’ সম্পাদক প্রয়াত বজলুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থেকে আমৃত্যু গণমাধ্যমের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে দেশের গণমাধ্যমসমূহ যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তারই স্বীকৃতিস্বরূপ পরিশ্রমী, সাহসী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক ও নির্মাতাদের বজলুর রহমান স্মৃতিপদক প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর—যা সত্যিই অনন্য।

স্পিকার বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবজ্জ্বল ইতিহাস। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বজলুর রহমান আন্দোলন সংগ্রামে ছিলেন একজন অগ্রসৈনিক। তিনি ছিলেন সৎ, নির্ভীক এবং দৃঢ়চেতা সাংবাদিক। ইতিহাস, সাহিত্য ও দর্শন সকল ক্ষেত্রেই তাঁর ছিল সরব পদচারণা। শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করে গেছেন সংস্কৃতিমনা সাংবাদিক বজলুর রহমান। তাঁর কর্মদক্ষতা ও স্বদেশপ্রেম সাংবাদিকতার গণ্ডি ছাড়িয়ে তাঁকে প্রতিষ্ঠিত করেছে অনন্য উচ্চতায়।তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণতন্ত্রকে সুসংহত করতে তাঁর লেখনী চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে দায়িত্বশীল, সৎ ও যোগ্য সাংবাদিক তৈরিতে বজলুর রহমানের আদর্শ সাংবাদিক সমাজকে অনুপ্রাণিত করবে।

আ আ ম স আরেফিন সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকারের কাছ থেকে কালের কণ্ঠের যশোর প্রতিনিধি ফখরে আলম প্রিন্ট মিডিয়ায় এবং একাত্তর টিভির সাংবাদিক শিল্পী মহলা নবিশ ইলেকট্রনিক মিডিয়ায় এ পদক গ্রহণ করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হোসাইন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD