সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে থাকতে হবে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে থাকতে হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে থাকতে হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে থাকতে হবে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সেবাগ্রহণকারীদের সুবিধা ও কাজে গতি বাড়াতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে নয়টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে থাকতে হবে। এসময়ে নিজ দপ্তরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।

 

 

রবিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত আগের পরিপত্রের কথা মনে করিয়ে দিয়ে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

এতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি অফিসকক্ষে পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ সংস্থাপন অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হচ্ছে।

 

 

জনস্বার্থে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

পাশাপাশি ২০১৯ সালের ২৭ আগাস্ট জারিকৃত এ সংক্রান্ত পরিপত্রের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। পূর্বের পরিপত্রে বলা ছিল, অফিসে আসার সময় পথিমধ্যে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজের অযুহাত দেখিয়ে কতিপয় কর্মকর্তা বা কর্মচারী সঠিক সময়ে অফিসে উপস্থিত হন না মর্মে সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন দুঃসাধ্য বা অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হয়।

 

 

‘মাঠ পর্যায়ে কর্মকর্ত কর্মকর্তা-কর্মচারীদের এ মর্মে অনুশাসন দেওয়া যাচ্ছে যে, তারা সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট সময় পর্যন্ত আবশ্যকীয়ভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করে অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নকালে লক্ষ্য রাখতে হবে যেন তাদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান ব্যাহত না হয়। ‘

 

 

পরিপত্রে বলা হয়, অফিস সময়ে অফিস কক্ষে বা দপ্তরে অবস্থান করে মাঠ পর্যায়ের যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করেন তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। তবে ভিভিআইপি বা ভিআইপিদের প্রটোকল দেওয়া, আকস্মিকভাবে সংঘটিত কোনো বড় রকমের দুর্ঘটনা মোকাবেলা, গুরুত্বপূর্ণ সভায় যোগদান এবং অনুমোদিত ভ্রমণসূচির মাধ্যমে সফরে যেতে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

 

 

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে এসে আবশ্যকীয়ভাবে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD