সরকারবিরোধী আন্দোলনে রক্তাক্ত ইরান, বাড়ছে প্রাণহানি Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারবিরোধী আন্দোলনে রক্তাক্ত ইরান, বাড়ছে প্রাণহানি

সরকারবিরোধী আন্দোলনে রক্তাক্ত ইরান, বাড়ছে প্রাণহানি




ডেস্ক রিপোর্ট ॥ ইরানে সরকারবিরোধী আন্দোলন ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। টানা নয় দিনের বিক্ষোভে দেশজুড়ে সহিংসতা, প্রাণহানি ও গ্রেপ্তারের ঘটনা বেড়েই চলেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে ভয়াবহ চিত্র।

মঙ্গলবার (৬ জানুয়ারি) হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী আটক হয়েছেন।

গালফ নিউজ জানায়, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্য রয়েছেন। ইরানের ভেতরে থাকা মানবাধিকার কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

এইচআরএএনএ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আজনা, মারভদাশত ও কোরভেহ শহরে অন্তত ৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৬৪ জনের বেশি, যাদের বেশিরভাগই পেলেট গান ও প্লাস্টিক বুলেটের আঘাতে আহত।

অপরদিকে, বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ দাবি করেছে, বিক্ষোভ চলাকালে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং বাসিজ বাহিনীর ৪৫ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে কিছু এলাকায় সরাসরি গুলি ব্যবহারের অভিযোগও উঠেছে।

ইরান ইন্টারন্যাশনাল জানায়, নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে অন্তত ২১ জনকে স্বাধীনভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে ইরানের ১৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিক্ষোভ চলছে। বোজনুর্দ, কাজভিন, ইস্পাহান ও তেহরানসহ বিভিন্ন শহর থেকে শত শত শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে।

ইন্টারনেট সংযোগে ব্যাপক বিঘ্ন ও কড়া নিরাপত্তার কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা দেয়ালে লিখে স্লোগান দিচ্ছে— “মোল্লাদের কাফন না হওয়া পর্যন্ত এই দেশ স্বদেশ হবে না”। মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD