সবুজ সংকেত মিললেই ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সবুজ সংকেত মিললেই ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল

সবুজ সংকেত মিললেই ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল

সবুজ সংকেত মিললেই ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রয়োজন শুধু আইপিএলের গভর্নিং কাউন্সিলের ছাড়পত্র। সেই সবুজ সংকেত মিললেই আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। চলতে পারে ৩০ মে পর্যন্ত। সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

 

 

নাম গোপন রাখার শর্তে আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কোথায় আইপিএল হবে, সে বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহে সেই বৈঠক হতে পারে।

 

 

গভর্নিং কাউন্সিলের ওই সদস্য বলেন, আইপিএল কোথায় হবে, সে বিষয়ে যে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। প্রস্তাব অনুযায়ী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এবং ৩০ মে হবে ফাইনাল।

 

 

প্রাথমিকভাবে একটি শহরেই আইপিএল আয়োজনের বিষয়ে ভাবনাচিন্তা করছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু সেই ভাবনা থেকে সরে গিয়ে চার-পাঁচটি শহরে (কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং হায়দরাবাদ) আইপিএল আয়োজনের পরিকল্পনা করা চলছে।

 

 

বিষয়টির সঙ্গে অবহিত বোর্ড কর্তারা জানিয়েছেন, যদি পরিকল্পনামাফিক সবকিছু এগোয় এবং গর্ভনিং কাউন্সিল অনুমোদন দেয়, তাহলে এবার আইপিএল একাধিক শহরে খেলা হতে পারে।

 

 

এক বোর্ড কর্তা বলেন, আসলে যে পরিকল্পনা করা হয়েছিলো, সেখান থেকে এগিয়ে একাধিক শহরে আইপিএল আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি যেহেতু স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে, তাই বেশি সংখ্যক সমর্থকের কাছে আইপিএল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হচ্ছে। আইপিএলের চূড়ান্ত শহর নির্ধারণের আগে অবশ্যই জৈব-সুরক্ষা বলয় এবং যাতায়াতের বিষয়টি মাথায় রাখতে হবে।

 

 

তিনি জানান, অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের উপর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD