শেখ মুজিবের মুক্তিযুদ্ধে কোন ভূমিকা ছিল না: মাহমুদুর রহমান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেখ মুজিবের মুক্তিযুদ্ধে কোন ভূমিকা ছিল না: মাহমুদুর রহমান

শেখ মুজিবের মুক্তিযুদ্ধে কোন ভূমিকা ছিল না: মাহমুদুর রহমান




ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে রবিবার (২০ অক্টোবর) ‘ডায়ালগ ফর ডেমোক্রেসি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সম্পাদক মাহমুদুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতাসংগ্রামে ভূমিকা রাখলেও মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না, কারণ তিনি যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান সেনাবাহিনীর কাছে স্যারেন্ডার করেছিলেন।

মাহমুদুর রহমান আরও দাবি করেন, ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু হয়। তিনি বলেন, “এক ব্যক্তির বন্দনা শুরু হয়, যিনি স্বাধীনতাসংগ্রামের যে স্টেজে ভূমিকা রেখেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অনুপস্থিত।” তার মতে, মুক্তিযুদ্ধে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যেমন জিয়াউর রহমান, জেনারেল ওসমানী, মওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ এবং সৈয়দ নজরুলের নামকে উপেক্ষা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত পনেরো বছরে গণমাধ্যমও ফ্যাসিবাদী সরকারের লক্ষ্যে কাজ করেছে। মাহমুদুর রহমান বলেন, “মূলধারার মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে ন্যারেটিভ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিডিয়া ভারতীয় আধিপত্যের সমর্থনে কাজ করেছে এবং সরকারের অপরাধের বৈধতা দিয়েছে।”

আলোচনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ইতিহাসের পুনঃমূল্যায়নের গুরুত্ব তুলে ধরেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD