শীত মৌসুমে পিরোজপুরে ইলিশ উৎসব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শীত মৌসুমে পিরোজপুরে ইলিশ উৎসব

শীত মৌসুমে পিরোজপুরে ইলিশ উৎসব




পিরোজপুর প্রতিনিধি॥  শীত মৌসুমে পিরোজপুরে স্থানীয় বাজার গুলোতে দেখা দিয়েছে ব্যাপক ইলিশের সমারোহ। খুচরা মৎস বিক্রেতাদের অধিকাংশের কাছে রয়েছে ছোট-বড় নানা সাইজের ইলিশের ডালা। বাজার দর নিয়ন্ত্রণে থাকায় ক্রেতারাও ভিড় করছেন ইলিশের দোকানে।

স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, তাজা ইলিশ পেয়ে খুশি রয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। এর আগে শীত মৌসুমে এতো ইলিশ দেখেননি ব্যবসায়ী ক্রেতা কেউই।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। সময়টা এখন ইলিশের মৌসুম না হলেও দক্ষিণ উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা ও বলেশ্বর নদে জেলেদের দিন ফিরেছে। জেলেরা জাল ফেললে কেউ খালি হাতে বাড়ি ফিরে না। প্রত্যেক জেলে কমপক্ষে ২-৩ কেজি করে ইলিশ ধরছে। যার বাজার মূল্য প্রতি কেজি ছোট ইলিশ ৫-৬শ টাকা আর বড় ইলিশ ৮-১২শ টাকা। তবে এবার ভরা মৌসুমের শুরুতে সাগরে পর্যাপ্ত ইলিশ পাওয়া যায়নি। কেউ বলছেন সরকার মা ইলিশ ধরতে নিষেধাজ্ঞা জারি করায় এখন বিপরীত মৌসুমেও মিলছে ইলিশ। আবার কেউ বলছেন প্রচণ্ড শীতের কারণে সমুদ্রের ইলিশ চলে আসছে নদীতে।

পিরোজপুর শহরের মাছ ব্যবসায়ীরা জানায়, গেলো দুই সপ্তাহ ধরে জেলেদের জালে ধরা পরছে এক কেজি থেকে দেড় কেজি ওজনের বড় আকারের ইলিশ। স্থানীয় বাজারে যা প্রতি কেজি ৮শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা দিনে ১ থেকে দেড় লাখ টাকার মাছ বিক্রি করছেন। এতে দারুণ খুশি জেলে ও ব্যবসায়ীরা। আবার দাম নিয়ন্ত্রণে থাকায় ইলিশ কিনে খুশি ক্রেতারাও। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, বছর জুড়ে নদীতে মাছ ধরার ওপর সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় এই অঞ্চলের নদীগুলোতে ইলিশের অভয়াশ্রমে পরিনত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD