শিশু শিক্ষার্থীদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিশু শিক্ষার্থীদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

শিশু শিক্ষার্থীদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ‘একটি সুন্দর নলছিটির জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঝালকাঠির নলছিটি উপজেলার নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পারভেজ হোসেন হান্নান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ইলিয়াস ও বিদ্যোৎসাহী সদস্য মো. কামাল হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পলাশ, মো. সাইদুল ইসলাম, মো. জসিম উদ্দিন হাওলাদার, এস.আর সোহেল, মো. মনির হোসেন, সদস্য মো. আরিফুল ইসলাম, গাজী আরিফুর রহমান, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও সংগঠনের সদস্য ফেরদৌসি ইভাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত।

অনুষ্ঠানে নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন নেতাকর্মীরা দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। শিশুদের এই হাসি বৃথা যাবে না। তারা অনুপ্রাণিত হবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD