শনিবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




শনিবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

শনিবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান




ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদ সংস্থা এবং অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন।

এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আমন্ত্রণ বার্তা গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। আমন্ত্রণ বার্তায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, নানা বাস্তবতা ও পরিস্থিতির কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সরাসরি সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। এই দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ নতুন মাত্রা পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD