বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:38:49 pm, Friday, 6 March 2026
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের ভোটের রায়কে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন বাধাগ্রস্ত করা হয়েছে বলে তাদের ধারণা। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরপর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

এর পরদিনই দলটি রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করে। মিছিল থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি

প্রকাশের সময় : 03:38:49 pm, Friday, 6 March 2026