লাঠির আঘাতে বাসের এক হেলপারের অণ্ডকোষ রক্তাক্ত Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লাঠির আঘাতে বাসের এক হেলপারের অণ্ডকোষ রক্তাক্ত

লাঠির আঘাতে বাসের এক হেলপারের অণ্ডকোষ রক্তাক্ত

লাঠির আঘাতে বাসের এক হেলপারের অণ্ডকোষ রক্তাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পুলিশের এক সার্জেন্ট’র বিরুদ্ধে লাঠির আঘাতে বাসের এক হেলপারের অণ্ডকোষ রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গাজীপুরের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে ।

 

 

বাস যাত্রীরা জানান, ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রী উঠা-নামার জন্য গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনোয়ার জাহিদ মিলন গাড়িটি বাসস্ট্যান্ডে থামানোর জন্য নিষেধ করে। বাসটি থামিয়ে যাত্রী উঠা-নামা করতে থাকে চালক-হেলপার।

 

 

এ সময় ট্রাফিক সার্জেন্ট বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার রুবায়েতকে তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করে। লাঠির আঘাতটি হেলপার রুবায়েতের অণ্ডকোষে গিয়ে লাগে। এতে তিনি বাস থেকে মাটিতে লুটিয়ে পড়েন। তার অণ্ডকোষে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় লোকজন রাস্তায় যানচলাচলরত যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

 

 

আহত অবস্থায় টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালে এনে রুবায়েতকে চিকিৎসা দেয়া হয়।

 

 

টঙ্গী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তরিকুল ইসলাম বলেন, দাঁড়িয়ে থাকা বাসটির বডিতে লাঠি দিয়ে আঘাত করে সরানোর সিগনাল দেয়ার সময় হেলপারের গায়ে অসাবধানতবসত লাঠির আঘাতটি লেগে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD