লছিটিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লছিটিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

লছিটিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

লছিটিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ




নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে খাদ্য সহায়তার (ভিজিএফ) পুরো চাল আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুনের (লাভলু) বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ৬ জুলাই অভিযোগ করেছেন স্থানীয় চারজন জেলে। অভিযোগকারীরা হলেন- উত্তর ভাঙ্গাদেউলা গ্রামের দুলালহাওলাদার (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০০৬), জলিল হাওলাদার (কার্ড নং-১০৪২৩৬৬০৮০০০০০৮), নুরুজ্জামান (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০০৭) ও ফরাসিনা গ্রামের আব্দুল কাদের খলিফা (কার্ড নং-১০৪২৭৩৬৬০৮০০০০১১)। অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন ইউএনও। দেশে করোনা পরিস্থিতির মধ্যে পৌর কাউন্সিলরের এমন দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

অভিযোগে তারা উল্লেখ করেন, কার্ডধারী জেলেরা বর্তমান করোনা পরিস্থিতিতে মানবেতর জীবন যাপন করছেন। কাউন্সিলর লাভলু তাদের নামে বরাদ্দকৃত যাবতীয় ত্রাণ ও দীর্ঘদিন ধরে জেলেদের মাসিক চাল আত্মসাৎ করেছেন। এমনকি অভিযোগকারী আব্দুল কাদের খলিফার নামে বরাদ্দকৃত কার্ডটিও হাতে পাননি তিনি।

 

 

অভিযোগের ব্যাপারে কাউন্সিলর আব্দুল্লাহ্ আল মামুন (লাভলু) বলেন, অভিযোগকারীদের নাম জেলে তালিকায় থাকলেও তাদের নামে এতদিন কোন বরাদ্দ আসেনি। করোনা পরিস্থিতিতে যা বরাদ্দ এসেছে তা তাদেরকে দেয়া হয়েছে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD