রোগীর চাপ বাড়তে থাকায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে বাড়ছে শয্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




রোগীর চাপ বাড়তে থাকায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে বাড়ছে শয্যা

রোগীর চাপ বাড়তে থাকায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে বাড়ছে শয্যা

রোগীর চাপ বাড়তে থাকায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে বাড়ছে শয্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রোগীর চাপ বাড়তে থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে শয্যার সংখ্যা বাড়ানো উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি করোনা ওয়ার্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

 

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৩ এপ্রিল) পরিচালক পদে যোগদানের পর জানতে পারলাম হাসপাতালে করোনা ওয়ার্ডে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। পাশাপাশি করোনা ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যার সংখ্যা মাত্র ১২টি। সবগুলো শয্যা রোগীতে পরিপূর্ণ। তাই হাসপাতাল কর্তৃপক্ষ আরও ১০টি আইসিইউ শয্যা এবং ওয়ার্ডে আরও ৫০টি সাধারণ শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

 

 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস মনিরুজ্জামান জানান, করোনার প্রকোপ দেখা দিলে ২০২০ সালের ১৭ মার্চ হাসপাতালের নতুন বর্ধিত ভবনে করোনা ইউনিট চালু করা হয়। সেখানে প্রাথমিকভাবে ২০ শয্যা করা হয়েছিল। রোগীর চাপ বাড়তে থাকায় প্রথমে ৫০, ১০০ এবং পরবর্তীতে ১৫০ শয্যা করা হয়।

 

 

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ছয় জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষ শয্যার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগের ছয় জেলার চিকিৎসকদের নিয়ে কয়েক দফায় ভার্চুয়াল সভা হয়েছে। করোনার দ্বিতীয় আঘাত মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD