রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে মিলল সাত বস্তা ফেনসিডিল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে মিলল সাত বস্তা ফেনসিডিল

রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে মিলল সাত বস্তা ফেনসিডিল




পিরোজপুর প্রতিনিধি॥  গোপন সংবাদে অভিযান চালিয়ে পিরোজপুর সদর উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে সাত বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে গাড়িসহ ওই সাত বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই সাতটি বস্তায় মোট ৭৯০ বোতল ফেনসিডিল ছিল বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

পিরোজপুর সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পৌর এলাকার মাছিপুরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাস্তায় থেমে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই গাড়ির মধ্যে সাতটি বস্তায় থাকা মোট ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ গাড়িটিসহ উদ্ধারকৃত ফেনসিডিলগুলো পিরোজপুর সদর থানায় নিয়ে আসে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে পুলিশের অভিযান চলার কারণে মাদক কারবারিরা পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে ওই সাত বস্তা ফেনসিডিলসহ গাড়িটি রেখে পালিয়ে যায়।

বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের সত্যতা স্বীকার করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ফেনসিডিলসহ গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD