রাস্তা আছে ব্রিজ নাই ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাস্তা আছে ব্রিজ নাই !

রাস্তা আছে ব্রিজ নাই !

রাস্তা আছে ব্রিজ নাই !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি সেতুর অভাবে প্রায় ১০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার বিলবেষ্টিত নিজামকান্দি ও ফলসি গ্রামে খালের দুই পারে বসবাসকারী মানুষেরা যুগ যুগ ধরে বাঁশের সাঁকো দিয়েই এপার-ওপার যাতায়াত করে আসছেন। এ সাঁকোর ওপর ভর করেই গ্রামের মানুষ বিলের জমিতে কৃষি কাজ করতে যান। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজারে যাতায়াত করেন।

 

 

জানা গেছে, উপজেলার ফলসি গ্রামের সাচ্চু মোল্লার বাড়ির সামনের খালের সাঁকো দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে থাকেন। এ সাঁকো পার হতে গিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর ১০ মাস বয়সের একটি শিশু মায়ের কোল থেকে ছিটকে খালের পানিতে পড়ে মারা যায়। এ ছাড়া এ সাঁকো থেকে খালের পানিতে পড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনন্যা খানম মৃত্যুবরণ করে। ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

 

 

নিজামকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বর মো. জাহিদুল ইসলাম মোল্লা বলেন, ফলসী বাজার থেকে নিজামকান্দি পোস্ট অফিস কাঁচা সড়কের ৩ কিলোমিটারের মধ্যে কোনো ব্রিজ নেই। খালে একাধিক বাঁশের সাঁকো দিয়েই দুই গ্রামের মানুষ এপার-ওপার চলাচল করে। এতে গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই। ফলসী গ্রামের সাচ্চু মোল্লার বাড়ির সামনের খালের বাঁশের সাকো পার হতে গিয়ে এক শিশু ও এক স্কুলছাত্রী খালের পানিতে পড়ে মারা গেছে। এ সাঁকোটি গ্রামের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। এখানে ব্রিজ নির্মাণ করা হলে গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে। আমরা এখানে ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

 

 

ফলসী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তালেব মোল্লা বলেন, সাচ্চু মোল্লার বাড়ির সামনে খালের ওপর ব্রিজ খুবই দরকার। এ ব্যাপারে আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।

 

 

কাশিয়ানী উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, ওই সড়কটি আমাদের। সড়কের মধ্যে কোনো ব্রিজ হলে আমরা করে দিতে পারি। কিন্তু সড়কের বাম বা ডান পাশে ব্রিজের প্রয়োজন হলে আমরা দিতে পারি না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এটি করে দিতে পারে বলে জানান ওই প্রকৌশলী।

 

 

কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়া বলেন, আগামী আগস্টে আমরা এ ব্যাপারে প্রকল্প করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলেই এ ব্রিজ করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD