রাজাপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

রাজাপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

রাজাপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ মো. রবিউল হোসেন (৫) নামে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

 

শনিবার গভীর রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রাম থেকে উদ্ধার করা হয়। রবিউল হোসেন ঐ এলাকার রিক্সা চালক মো. জহিরুল ইসলাম এর পুত্র।

 

 

জানা গেছে, গত বৃহস্পতিবার রবিউল তার মায়ের সাথে একই এলাকার ভাতকাঠি গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন শনিবার বিকালে রবিউল নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পিছনের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা। উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

রবিউল এর দাদা মোরশেদ হাওলাদার জানায়, আমার নাতীকে তার নানা বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তদন্তে মাধ্যমে আমি এর সুষ্ঠ বিচার চাই।

 

 

এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD