রাজাপুরে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় এক গৃহবধূ আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় এক গৃহবধূ আত্মহত্যা

রাজাপুরে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় এক গৃহবধূ আত্মহত্যা

রাজাপুরে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় এক গৃহবধূ আত্মহত্যা




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

 

 

মৃত মুন্নি আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের শাহজামাল হাওলাদারের তৃতীয় স্ত্রী ও হাজীরহাট এলাকার মো. মঞ্জুরুল হকের মেয়ে। তার একটি ছেলেসন্তান রয়েছে।

 

 

স্থানীয়রা জানায়, শাহজামাল হাওলাদারের পাঁচ স্ত্রীর মধ্যে মুন্নি তৃতীয়। শাহজামাল কোনো কাজ না করায় ছেলেকে স্বামীর কাছে রেখে মুন্নি ঢাকায় ঝিয়ের কাজ করতেন। সোমবার ছেলেকে দেখতে ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন মুন্নি। বাড়ি আসার পর তার সঙ্গে ছোট সতিনের ঝগড়া হয়। পরে রাগ করে বাবার বাড়িতে চলে যান ছোট সতিন।

 

 

এ ঘটনায় শাহজামাল ক্ষিপ্ত হয়ে মুন্নি খারাপ কাজ করে অপবাদ দিয়ে ঢাকায় যেতে নিষেধ করেন। এ নিয়ে মঙ্গলবার তৃতীয় স্ত্রী মুন্নিকে মারধর করেন শাহজামাল। বুধবার ঢাকায় রওনা দিলে স্বামীর সঙ্গে ফের কথা কাটাকাটির একপর্যায়ে মুন্নিকে ফের মারধর করেন। পরে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুপুরে শাহজামালের বিরুদ্ধে মামলা করেন মুন্নির মামা সালাম হাওলাদার। এরপর থেকে শাহজামাল পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD