রাজাপুরে উড়ে গেছে গাড়ির ছাদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে উড়ে গেছে গাড়ির ছাদ

রাজাপুরে উড়ে গেছে গাড়ির ছাদ

রাজাপুরে উড়ে গেছে গাড়ির ছাদ
ছবি: ভয়েস অব বরিশাল




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকে পড়া একটি গাছের সাথে দ্রুতগামী বাসের ধাক্কা লেগে গাড়ির ছাদ উড়ে গেছে।

 

গতকাল সোমবার রাত ২টার দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী গুরুত্বর আহত হন। আহতরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার শাহ্ আলম (৬৫), বরগুনার পাথরঘাটার মুহিবুল্লাহ (২৮), ওয়ালিউল্লাহ্ (৫০) ও মো. মামুন (৩০) এবং ভাণ্ডারিয়ার আবুল হোসেন (৩২)।

 

 

স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম জানায়, সোমবার গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। এ সময় ঘর থেকে বেরিয়ে মহাসড়কে দুর্ঘটনাকবলিত বাসটি দেখে আহতদের উদ্ধার করে স্থানীয়রা।

 

মহাসড়কের পাশেই দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ঝুঁকে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ওপরের অংশ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়। পরে থানায় খবর দিলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বাসটি পাথরঘাটা থেকে ঢাকায় যাচ্ছিল।

 

 

 

রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্র জানায়, রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের চারজনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের কথা বললেও পরবর্তীতে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD