রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু নাঈম, সদস্য মাহিম, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌহিদুল রহমান খান তামান, সাংগঠনিক সম্পাদক মো. সজীব হোসেন বাপ্পি, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজীব, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মিজানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা বিগত ১৬ বছরে আওয়ামী সরকারের সময়ে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর সংঘটিত নিপীড়নের সুষ্ঠু ও যথাযথ বিচার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও নাগরিকদের পরিবারের স্বজনগন কর্তৃক পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের দ্রুত বিচারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD