রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষাসহ বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষাসহ বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন

রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষাসহ বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন,( ছবি: ভয়েস অব বরিশাল )




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষাসহ বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুন) সকালে ওই বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহজাহান মোল্লা, সুমন সিকদার, জাকারিয় সুমন, রাজিব ফরাজীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয় প্রশাসন ও ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজশে একটি চক্র শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু জমি দখল করেছে এবং নতুন করে আরও কিছু জমি দখলের পাঁয়তারা করছে। অবিলম্বে দখলকৃত জমি উদ্ধারের দাবি জানান শিক্ষার্থীরা। আগামী এক মাসের মধ্যে দখলকৃত জমি উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD