রডের পরিবর্তে বাঁশের কালভার্ট Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রডের পরিবর্তে বাঁশের কালভার্ট

রডের পরিবর্তে বাঁশের কালভার্ট




অনলাইন ডেস্ক: রডের পরিবর্তে বাঁশের ব্যবহার এখন সাধারণ ঘটনা। তবে ফেনীর শর্শদীতে কালভার্ট নির্মাণে এবার রডের পরিবর্তে বাঁশ ও কলাগাছ ব্যবহার করা হয়েছে।ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের শর্শদী গ্রামে ডা. রফিকের বাড়ির সড়কে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে এই কালভার্টটি।কালভার্টটিতে নামমাত্র রড দিয়ে বাকি কাজ সম্পন্ন করা হয়েছে বাঁশ ও কলাগাছ দিয়ে। এছাড়া নিম্নমানের ইট-সুরকি ও খোয়া ব্যবহার করা হয়েছে।

বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে শর্শদী ইউনিয়নের উত্তরখানে বাড়ির কাছেই মূল রাস্তায় একটি ছোট কালভার্ট ভেঙে যাওয়ার পর ইউনিয়নের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য ইউপির অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নি   র্মাণ করা হয়েছে।

এদিকে চেয়ারম্যান জানান, কালভার্টের কাজটি ইউনিয়ন পরিষদের নয়, ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মোর্শেদ জানান, চেয়ারম্যান নিজেই ইউপি তহবিল থেকে কালভার্টের নির্মাণ কাজ করেছেন।

এই ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করেছেন বলে জানান ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে যদি কালভার্ট নির্মাণে এই টাকা ব্যয় করা হয়, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে অর্থ বরাদ্দ দেয়া হবে তা থেকে ওই টাকা কেটে নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD