রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী করােনায় আক্রান্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী করােনায় আক্রান্ত

রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী করােনায় আক্রান্ত

রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী করােনায় আক্রান্ত




নিজস্ব প্রতিবেদক॥ রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাে. শওকত আলী করোনায় আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার পরিবারের অন্য কেউ এতে সংক্রমিত হয়নি।

 

 

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাসায় আইসােলেশনে ছিলেন। পরে অবস্থা খারাপ হলে ১৭ সেপ্টেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরটি পিসিআর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

 

 

অবস্থার অবনতি হলে গত রােববার (১৯ সেপ্টেম্বর) বিকালে আইনমন্ত্রী আনিসুল হক ও আইন সচিব গােলাম সারােয়ারের সার্বিক সহযােগিতা ও তত্ত্বাবধানে সেনাবাহিনীর হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। সেখানে কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন।

 

 

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাে. শওকত আলী পরিবারের লোকজন জানায়, ইতোপূর্বে তিনি করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডােজ নিয়েছেন।

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলএলএম-২১ ব্যাচের পক্ষ থেকে পঞ্চগড় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মাে. মেহেদী হাসান তালুকদার বিচারক মাে. শওকত আলী রােগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আইনমন্ত্রী
আনিসুল হক ও আইন সচিব গােলাম সারােয়ারসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসােসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD