মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতায় স্মার্টকার্ড নিতে আসা মানুষের দূর্ভোগ চরমে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতায় স্মার্টকার্ড নিতে আসা মানুষের দূর্ভোগ চরমে

মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতায় স্মার্টকার্ড নিতে আসা মানুষের দূর্ভোগ চরমে




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥  মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতায় স্মার্টকার্ড নিতে আসা হাজার হাজার মানুষ চরম দূর্ভোগের শিকার হয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী ৩ ফেব্র“য়ারী সোমবার পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের কথা থাকলেও উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার কারণে খালি হাতে ফিরে গেছেন সবাই। এদিন সকাল ৭টা থেকে বিকাল পৌরসভার কালিকাপুর রমিজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্মার্টকার্ড নিতে আসা হাজারো নারী-পুরুষকে লাইনে দাড় করিয়ে দিন শেষে জানিয়ে দেওয়া হয় তাদেরকে আজ আর স্মার্টকার্ড দেওয়া হবে না। স্মার্টকার্ড নিতে আসা অনেক ভূক্তভোগী অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার কারণে সারাদিন লাইনে দাড় করিয়ে রাখলেও অবশেষ স্মার্টকার্ড বিতরণ করা হয়নি।

দিনশেষে তাদের জানানো হয় ৪ ও ৫নং ওয়ার্ডের স্মার্টকার্ড আগামী ৬ ফেব্র“য়ারী বিতরণ করা হবে। জানা গেছে, ৩ ফেব্র“য়ারী পূর্ব নির্ধারিত তারিখ থাকায় এদিন অনেকেই স্মার্টকার্ড গ্রহণের জন্য ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসেন। এদের মধ্যে কেউ চাকুরীজীবি, কেউবা ব্যবসায়ী, আবার কেউ খেটে খাওয়া মানুষ।

এদিনস্মার্টকার্ড বিতরণ না করায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দূর-দূরান্ত থেকে এসেছেন তারা কি আবারও স্মার্টকার্ড গ্রহণের জন্য ছুটি পাবেন? এসময় তারা মানুষের দূর্ভোগ লাঘবে উপজেলা নির্বাচন কমিশনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। বিষয়টি নিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার’র সাথে আলাপকালে তিনি জানান, ৪ ও ৫নং ওয়ার্ডে ভোটার প্রায় ৬ হাজার। এতো লোকের স্মার্টকার্ড একদিনে দেওয়া সম্ভব না, তাই প্রথম দিন ফিঙ্গারিং ও চোখের ছাপ রাখা হয়েছে। আগামী ৬ ফেব্র“য়ারী অত্র ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজলা নির্বাচন অফিসার’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, লোকজন বেশী হওয়ায় একসাথে তাদের স্মার্টকার্ড বিতরণ করা সম্ভব হয় নাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD