মেধা তালিকায় থেকেও ববিতে ভর্তি হতে পারছেন না উজিরপুরের বিকাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেধা তালিকায় থেকেও ববিতে ভর্তি হতে পারছেন না উজিরপুরের বিকাশ

মেধা তালিকায় থেকেও ববিতে ভর্তি হতে পারছেন না উজিরপুরের বিকাশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৮তম স্থান অর্জন করার পরও ইংরেজিতে বি গ্রেড না থাকায় ভর্তি হতে পারেননি এক শিক্ষার্থী। তবে ভবিষ্যতে ভর্তি বিষয়ক শর্তগুলো সহজ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

উচ্চ শিক্ষার আশা নিয়ে ববিতে ভর্তির জন্য আবেদন করেন উজিরপুর উপজেলার শিক্ষার্থী বিকাশ বড়াল। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৮তম স্থান অর্জন করেন তিনি। তবে এইচএসসিতে ইংরেজিতে বি-গ্রেড না থাকায় তাকে ভর্তি করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এত পথ আসার পর তাকে যেন ফিরিয়ে দেয়া না হয় এজন্য আবেদন জানিয়েছেন ওই শিক্ষার্থী।

ভর্তি হতে না পারা শিক্ষার্থী বিকাল বড়াল জানান, আমি যখন ফরম পূরণ করেছিলাম তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন আসার সব কাগজপত্র নিয়েছে এবং চেক করেছেন। তখন কেন আমাকে বাদ দেয়া হয়নি, এখন ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে, নিয়েছে এবং আমাকে মেধা তালিকায় স্থান দিয়েছে। কিন্তু এখন মেধাতালিকা অ্যালাও করেও কোনো বিষয় দেয়া হচ্ছে না আমাকে।

ববি উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষার জন্য যেসব নিয়মাবলী থাকে তার পূর্বেই নির্ধারিত ছিল। এবার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো অসংগতি থেকে থাকে, সেই অসংগতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো সহজ সরল ভাবে নেয়ার উদ্যোগ নেয়া হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD