‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার

‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার




ডেস্ক রিপোর্ট ॥ দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তুলতে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী কর্মসূচির প্রথম মাসেই এক লাখের বেশি শিক্ষার্থী উপকৃত হবে।

এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় মাসে দুটি করে বিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভিশন অনুযায়ী ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে শিশুদের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য। একই ধরনের পোশাক ও ব্যাগ বিতরণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমাতে সহায়ক হবে।

তিনি আরও জানান, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করা এবং পলিথিনের ক্ষতি সম্পর্কে সচেতন করে তোলার বিষয়টিও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD