মুহূর্তেই বিলীন হয়ে গেছে শতাধিক বাড়িঘর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুহূর্তেই বিলীন হয়ে গেছে শতাধিক বাড়িঘর

মুহূর্তেই বিলীন হয়ে গেছে শতাধিক বাড়িঘর

মুহূর্তেই বিলীন হয়ে গেছে শতাধিক বাড়িঘর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যমুনার ভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে গেছে শতাধিক বাড়িঘর। ভাঙন হুমকিতে রয়েছে আশপাশের কয়েকটি গ্রাম। শুক্রবার দুপুর থেকে সদর উপজেলার ছোনগাছা ইউপির পাঁচঠাকুরী এলাকায় এ ভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে।

 

 

ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম বলেন, দুপুর থেকে হঠাৎ ভাঙন শুরু হয়। এ রকম নদী ভাঙন আগে কখনো দেখিনি। মুহূর্তেই শতাধিক বাড়িঘর, মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত বাড়িঘরের মানুষগুলো জীবন বাঁচাতে সবকিছু রেখেই চলে আসেন নিরাপদ আশ্রয়ে। নদী ভাঙনের কারণে অনেকে গৃহহীন ও নিঃস্ব হয়ে গেল।

 

 

সদরের ইউএনও সরকার অসীম বলেন, বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আপাতত বিভিন্ন স্কুল-মাদরাসায় রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

 

 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সিমলা স্পারের স্যাংক বাঁধটি ভেঙে বিচ্ছিন্ন হওয়ার পর যমুনার স্রোত ঘুরে সরাসরি বাঁধে আঘাত হানে। এ কারণে ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।

 

 

১ জুন সিমলা-পাঁচঠাকুরী স্পারের স্যাংক বাঁধটি প্রায় ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। বালুর বস্তা ফেলে আপাতত সংস্কার করা হলেও তিন সপ্তাহের মাথায় স্পারের মূল স্যাংকসহ অধিকাংশ এলাকা নদীগর্ভে চলে গেছে। মূল স্পার থেকে বিচ্ছিন্ন হয় স্যাংক বাঁধটি। এরপর থেকেই এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD