মিনিটে আড়াই কিলোমিটার বেগে উড়ল বরগুনার সেলিমের কবুতর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মিনিটে আড়াই কিলোমিটার বেগে উড়ল বরগুনার সেলিমের কবুতর

মিনিটে আড়াই কিলোমিটার বেগে উড়ল বরগুনার সেলিমের কবুতর

মিনিটে আড়াই কিলোমিটার বেগে উড়ল বরগুনার সেলিমের কবুতর




বরগুনা প্রতিনিধি॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কবুতর রেসিং হয়েছে।

 

 

রোববার সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে আমতলী পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথ দূরত্বের এ কবুতর রেসিং হয়। এতে আমতলী কবুতর ক্লাব সভাপতি মো. গাজী সেলিমের কবুতর প্রথম হয়। কবুতরটি মিনিটে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে।

 

 

রোববার সকালে কুয়াকাটা থেকে ২০ জোড়া কবুতর ছাড়া হয়। চিহিৃত করতে কবুতরের পাখায় কবুতর ক্লাবের সিল দেয়া হয়। ২০ জোড়া কবুতরের মধ্যে গাজী সেলিমের কবুতর ১৪ মিনিট ৩০ সেকেন্ডে প্রথম, আলমগীর মৃধার কবুতর ১৫ মিনিটে ৫৫ সেকেন্ডে দ্বিতীয় এবং এনায়েত হোসেন কবুতর ১৬ মিনিটে ৫৫ সেকেন্ডে আমতলীতে এসে তৃতীয় হয়। এ কবুতর রেসিংয়ের বিচারক ছিলেন আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক।

 

 

তিনি বলেন, সিল দেয়া ২০ জোড়া কবুতর কুয়াকাটা থেকে ছাড়া হয়। ওই ৩০ জোড়ার মধ্যে সেলিমের কবুতর প্রথম, আলমগীর মৃধা কবুতর দ্বিতীয় এবং এনায়েত করিমের কবুতর তৃতীয় হয়েছে।

 

 

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তিত হওয়ায় আমতলীতে কবুতর রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এ আয়োজন এই প্রথম আমতলীতে অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তীর দিনটি স্বরণীয় করে রাখতেই এ কবুতর রেসিংয়ের আয়োজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD