'মালায়ালাম' গুঞ্জন সত্যি হচ্ছে সানি লিওনের! Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘মালায়ালাম’ গুঞ্জন সত্যি হচ্ছে সানি লিওনের!

‘মালায়ালাম’ গুঞ্জন সত্যি হচ্ছে সানি লিওনের!




কারেনজিৎ কাওর বোহরা। চলচ্চিত্র অঙ্গনে যিনি সানি লিওন নামেই পরিচিত। এই ইন্দো-আমেরিকান অভিনেত্রী ইতোমধ্যেই বলিউডে উত্তাপ ছড়িয়েছেন গ্লামার দৃশ্যের উপস্থিতিতে। এবার মালায়ালাম সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী সানি লিওনের। অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল তার অভিষেক নিয়ে। অবশেষে গুঞ্জন সত্যি হতে চলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মালায়ালাম পরিচালক ওমর লুলুর নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে সানিকে। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এতে অভিনয় করছেন জয়রাম, ধর্মজন বোলঘাতি, হানিরোজ ও বিনয় ফোর্ট। এটি একটি কমেডি ঘরানার সিনেমা।’

এর আগে চরিত্রটির জন্য পর্নো তারকা মিয়া খলিফাকে ভেবেছিলেন নির্মাতা। কিন্তু পরবর্তীতে সানি লিওনকে নেয়া হয়। যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না নির্মাতা ওমর লুলু।

এদিকে এ পরিচালকের বহুল আলোচিত রোমান্টিক-কমেডি ওরু আদার লাভ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এ সিনেমার ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়া প্রকাশের ভ্রু কাঁপানোর দৃশ্যটি সবার হৃদয় হরণ করে। রাতারাতি আলোচনায় উঠে আসে সিনেমাটি।

ওরু আদার লাভ সিনেমা মুক্তি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এ সিনেমার প্রযোজকের সঙ্গে কিছু ঝামেলা তৈরি হয়েছে। ফিল্ম ইমপ্লয়েস ফেডারেশন অব কেরালা (এফইএফকেএ) বিষয়টি দেখছে এবং সমাধানের আশ্বাস দিয়েছে। এ বিষয়ে আলোচনা হবে এবং দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD