মালয়েশিয়া ও কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মালয়েশিয়া ও কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান

মালয়েশিয়া ও কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান




ডেস্ক রিপোর্ট ॥ চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংসহ পাঁচটি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সোমবার (১০ মার্চ) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন।

প্রেস সচিব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং যৌথ তদন্ত দল অনুসন্ধান চালাচ্ছে। এতে বিদেশে অবৈধভাবে বিভিন্ন সম্পদের সন্ধান মিলেছে।

শফিকুল আলম আরও জানান, বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার নাম জড়িয়ে থাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া, মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান ‘স্ল্যাশ ফান্ড’ এর অস্তিত্বও মিলেছে।

প্রেস সচিবের তথ্য অনুযায়ী, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ দশমিক ১৪ কোটি টাকা, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ কাঠা জমি, ৮ কোটি ৮৫ লাখ টাকার ১০ শতাংশ জমি এবং ৮টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে এবং পাঁচ কোটি ১৫ লাখ টাকাসহ ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এছাড়া, সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে।

শফিকুল আলম জানান, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে, যার তদন্তও চলছে। এসব মামলার চার্জশিট দাখিল করার প্রস্তুতি চলছে এবং একই সাথে শেখ হাসিনার পরিবারের সাত সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD