মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস কিশোরের, মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস কিশোরের, মরদেহ উদ্ধার

মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস কিশোরের, মরদেহ উদ্ধার




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মো. রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের রান্না ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজ ঘরের রান্না ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে তার মায়ের সাথেই রিয়াদ ঘুমে ছিলো। ওর মা ফজরের নামাজ পড়তে উঠছে ওযু করতে যাবে তখন গিয়ে দেখে রান্না ঘরের আড়ার সাথে তার ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে দাহান দিয়ে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কি কারণে ও আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

ওসি মো. মুরাদ আলী বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD