মাধ্যমিক-নিম্নমাধ্যমিকে আর হচ্ছে না বার্ষিক-অর্ধবার্ষিক পরীক্ষা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাধ্যমিক-নিম্নমাধ্যমিকে আর হচ্ছে না বার্ষিক-অর্ধবার্ষিক পরীক্ষা

মাধ্যমিক-নিম্নমাধ্যমিকে আর হচ্ছে না বার্ষিক-অর্ধবার্ষিক পরীক্ষা




ডেস্ক রিপোর্ট : দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে আর অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে না। চলতি বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ফলে আগামী বছর দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা এবং নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ষন্মাসিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করা হবে।

আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষন্মাসিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। আগামী ২৩ মে থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। আর ১০ জুলাই ষন্মাসিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে স্কুলগুলোকে। আর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২১ নভেম্বর শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক সামস্টিক মূল্যায়ন চলবে। মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ২০২৪ খ্রিষ্টাব্দের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সূচি অনুযায়ী ষন্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র এক বছর সংরক্ষণ করতে হবে স্কুলগুলোকে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের নিজেদের প্রণয়ন করতে হবে। কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলেছিলো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ইতিহাসের শেষ বার্ষিক পরীক্ষা। এবারের বার্ষিক পরীক্ষা অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। তবে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসবে অংশ নিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD