মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি পুলিশ

মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি পুলিশ

মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি পুলিশ
ছবি: ভয়েস অব বরিশাল




কলাপাড়া প্রতিনিধি: মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামানকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতনের শিকার ভুক্তভোগী এক নারীর মামলা নেয়নি পুলিশ।

 

২০ জুলাই সোমবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের মাছুমা বেগম।

 

সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ডালবুগঞ্জ গ্রামের নাজেম আলী সিকদার’র স্ত্রী মাছুমা বেগম (৩০) বলেন, ’জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আবু জাফর ওরফে শিবলু গাজী (৪০) তার জমিতে খূঁটি বসাতে শুরু করলে তিনি বাঁধা দেন।

 

এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শিবলু কাঠের খাটিয়া দ¦ারা মাথা লক্ষ্য করে আঘাত করলে তিনি দুই হাত দিয়া ফেরানোর চেষ্টা করেন।

 

এসময় উক্ত আঘাত তার ডান হাতে পড়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। মাছুমার আর্তচিৎকারে তার স্বামী এসে তাকে রক্ষার উদ্দেশ্যে কাঠের খাটিয়া হস্তগত করে তা ছুঁড়ে ফেলে দেয়।

 

পরবর্তীতে শিবলুর স্ত্রী আফিয়া আক্রমনের উদ্দেশ্যে শিবলুর হাতে ধারালো দা সরবরাহ করে। যা দিয়া শিবলু পুন:রায় আমার মাথার উপর কোপ দেয়ার চেষ্টা করলে আমি বাম হাত দিয়ে ফেরানোর চেষ্টা করি।

 

উক্ত কোপ আমার বাম হাতের কব্জির উপর পড়ে গুরুতর কাটা জখম হয়।

 

এসময় আমার পিতা, ভাই সহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া ও পরবর্তীতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়।

 

পরে কিছুটা সুস্থ হয়ে আমি আমার চিকিৎসা ব্যবস্থা পত্র, এক্সরে প্লেট নিয়ে মহিপুর থানায় অভিযোগ দিতে গেলে ওসি আমাকে আজ কাল বলে ঘুরাইতে থাকে। তাঁর দাবীকৃত ১৫হাজার টাকা না দেয়ায় তিঁনি আমার মামলা নেয়নি।

 

কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় গনমাধ্যম কর্মীরা সহ ভুক্তভোগী নারী মাছুমার সাথে উপস্থিত ছিলেন তার তার স্বামী, পিতা ও ছোট ভাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD