মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ




নিজস্ব প্রতিবেদক॥ ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঝালকাঠিতে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

 

 

বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি ঈদগাঁ মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন। সমাবেশে বক্তব্য দেন, মাওলানা মুহম্মদ খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর), জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

 

 

সমাবেশে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ধরনের ঘটনার জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোরও আহ্বান জানান তারা।

 

 

সমাবেশ শেষে ঈদগাঁ মাঠ থেকে জমিয়াতুল মুছলিহীন এর আমীর মাওলানা মো. খলিলুর রহমান নেছারাবাদীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠি মোড়ে গিয়ে শেষ হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD