মঠবাড়িয়ায় এক গৃহবধু আত্মহত্যার চেষ্ঠা করবেন কেন ? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় এক গৃহবধু আত্মহত্যার চেষ্ঠা করবেন কেন ?

মঠবাড়িয়ায় এক গৃহবধু আত্মহত্যার চেষ্ঠা করবেন কেন ?




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রহিমা বেগম (৩০) নামে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গৃহবধূ রহিমা বেগম উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামের ইমাম হোসেনের দ্বিতীয় স্ত্রী সে এক সন্তানের জননী।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

এ ঘটনার পর স্বামী ইমাম পলাতক রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে রহিমা প্রথমে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। ঐ দিন রাতে রহিমা আবার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময়ে পরিবারের লোকজন গৃহবধূ রহিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতেই তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. রাজু চন্দ্র সরকার জানান, আগুনে গৃহবধূর শরীরের মুখমণ্ডলসহ প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে হস্তান্তর করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD