ভোলায় সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আগেই ঈদ আনন্দ ভাগাভাগি করলো হেল্প এন্ড কেয়ার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আগেই ঈদ আনন্দ ভাগাভাগি করলো হেল্প এন্ড কেয়ার

ভোলায় সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আগেই ঈদ আনন্দ ভাগাভাগি করলো হেল্প এন্ড কেয়ার




ভোলা প্রতিনিধি।।  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় হেল্প এন্ড কেয়ার নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে অর্ধশতাধিক শিশু পেয়েছে ঈদে বস্ত্র। এতে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে নতুন পোশাক পেয়ে।শুক্রবার (৩১ মে) দুপুরে সেচ্চাসেবী সংগঠন ‘হেল্প এন্ড কেয়ার’ ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘ঈদের খুশিতে, তোমাদের হাসিতে, নতুন পোশাকে রঙ্গিন হোক প্রতিটা মুখ’এ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠিন হয়।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে এ ঈদবস্ত্র তুলে দেন। ঈদের নতুন জামা পেয়ে শিশুরা খুশিতে ভরে উঠেন।
ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধা বঞ্চিত ৬০ জন শিশুকে দেয়া হয় নতুন জামা, প্যান্ট, পাঞ্জাবি ও সেলোয়ার কামিজ-ফ্রোক। এছাড়াও প্রতিটি শিশুর হাতে সেমাই ও নুডুসের প্যাকেট তুলে দেয়া হয়।

এরআগে শিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়। মেহেদী রংয়ে সাজানো হয় সুবিধাবঞ্চিত এই শিশুদের। হেল্প এন্ড কেয়ারের সদস্যরা তাদের হাতে মেহেদী সাজিয়ে দেন। এতে ভিন্ন মাত্রার অনুভুতি সৃষ্টি হয় শিশুদের। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছিলো সেলফি জোন। প্রচন্ড তাপদাহের কারনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছিলো আইসক্রিম পাল্লার। ঈদের আগেই ঈদের আমেজ ও ভিন্ন রকম আয়োজনে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা চেম্বার অব কমার্স পরিচালক শফিকুল ইসলাম, ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর মিয়া, প্রেসক্লাব সম্পাদক অমিতাব অপু, হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি, সভাপতি আকলিমা টুকু, সাধারন সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ।

হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি জানান, প্রতি বছরই আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামুগ্রী বিতরন করে আসছি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কাজে আমাদের সক্রিয় অংশগ্রন রয়েছে। সবার সাথে ঈদ আনন্দ সেয়ার করে নিতে আমরা কাজ করছি। শিশুদের মুখে হাসি ফুটানোর আমাদের লক্ষ্যে আমাদের প্রতিটি কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD