ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট




ভোলা প্রতিনিধি॥ একদিন পর কাল কোরবানির ঈদ। তাই ঈদকে সামনে রেখে ভোলায় শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠেছে। গত কয়েকটি হাটে তেমন একটা ক্রেতা সমাগম না থাকলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম ও পশু বিক্রি বাড়তে শুরু করেছে।

 

 

সরেজমিনে ভোলার বোরহানউদ্দিন, বোরহানগঞ্জ ও কুঞ্জেরহাট পশুর হাট ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় আয় উপার্জন কম থাকায় নিজের সাধ্যমতো পশু কিনছে সাধারণ মানুষ। তাই পশুর হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি রয়েছে।

 

 

বিক্রেতারা ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ফলে কাঙ্খিত দাম না পেয়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। তবে প্রথম দিকে তেমন একটা বেচাবিক্রি না থাকলেও এখন পশু বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে।

 

 

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুামার মন্ডল জানান, এ বছর ভোলার ৯৩টি পশুর হাটে প্রায় ২৭০ কোটি টাকার পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল বুহস্পতিবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ পশু বিক্রি হয়েছে। ইদের আগের দিন বাকি ৪০ শতাংশ পশু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অনলাইনে ভোলার বিভিন্ন খামার থেকে প্রায় ৫ কোটি টাকার পশু বিক্রি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

এদিকে, পুলিশের পক্ষ থেকে হাটগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি নিশ্চিত করার পাশাপাশি বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটের প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাটগুলোতে জাল টাকা শনাক্তের মেশিন বসানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির ব্যাপারে সাধারণ মানুষ সচেতন না থাকায় প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD