ভোলায় লঞ্চ স্টাফদের হামলায় ঘাটের আট শ্রমিক আহত Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় লঞ্চ স্টাফদের হামলায় ঘাটের আট শ্রমিক আহত

ভোলায় লঞ্চ স্টাফদের হামলায় ঘাটের আট শ্রমিক আহত

শ্রমিক আহত
শ্রমিক আহত




বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন হাকিমুদ্দিন ঘাটে কর্ণফুলী লঞ্চের স্টাফদের হামলায় ৪ ঘাট শ্রমিক সহ ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৭ টার দিকে উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘটে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সহ ঘাট ইজারাদার উজ্জল হাওলাদার জানান, ফারহান-৫ ও কর্নফুলি-১২ লঞ্চ দু’টি একই সময়ে ঘাটে নোঙোর করে। কর্ণফুলীর ডেকে ৩০০ টাকা ও ফরহান লে র ডেকে ১০০ টাকায় ঢাকা যাওয়া যাবে বলে দুই পক্ষ হাঁকডাক শুরু করে।  কর্নফুলী লঞ্চ স্টফরা হঠাৎ করেই ক্ষেপে গিয়ে লাঠি-সোটা নিয়ে টা‌র্মিনা‌লে থাকা ফারহান লঞ্চের স্টাফ সহ ঘাটের লোকজনের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাঁরা এলোপাথারি মারতে থাকে।

 

 

এতে ওই সময় স্থানীয় হারুন(৩০), বলু (৩৫), মজিবল (৪২), আলম (৪০), নয়ন ((৪৫) সহ ৮ জন আহত হয়। প‌রে পুলিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনে। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বোরহানউ‌দ্দিন হাসপাতা‌লে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার ক‌রে হা‌কিমু‌দ্দিন পু‌লিশ ফা‌রির ইনচার্জ ফোরকান হাওলাদার জানান,কর্ণফুলী লঞ্চে ইটের টুকরো ছিলো। ওইগুলো নিচে নিক্ষেপ করায় সাধারণ মানুষ সহ ৭-৮ জন আহত হ‌য়ে‌ছে।

 

 

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইমরান হোসেন জানান, হারুন ও বলু নামের দুই ব্যক্তি ভর্তি আছেন। তবে তাঁরা আশংকামুক্ত। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD