ভোলায় বিষধর রাসেল ভাইপার ধরে বস্তায় ভরে বাড়িতে যুবক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বিষধর রাসেল ভাইপার ধরে বস্তায় ভরে বাড়িতে যুবক

ভোলায় বিষধর রাসেল ভাইপার ধরে বস্তায় ভরে বাড়িতে যুবক

ভোলায় বিষধর রাসেল ভাইপার ধরে বস্তায় ভরে বাড়িতে যুবক




ভোলা প্রতিনিধি॥ ভোলায় বিষধর রাসেল ভাইপার ধরে বস্তায় ভরে বাড়িতে নিয়ে এসেছেন ইসমাইল হোসেন নামে এক যুবক। তবে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে সাপটি উদ্ধার করেছেন ভোলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা।

 

 

ইসমাইল হোসেনের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধনিয়া গ্রামে। তিনি পেশায় অটোচালক।

 

 

ভোলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, রাসেল ভাইপার পৃথিবীর ভয়ংকর বিষধর সাপের মধ্যে পঞ্চম। এ সাপের ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি।

 

 

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় হাত-মুখ ধোয়ার জন্য ধনিয়া গ্রামের নদীর পাড়ে যান ইসমাইল। এ সময় নদীর তীরের ব্লকের ফাঁক দিয়ে তিনি সাপটি যেতে দেখেন। পরে সাপের লেজ ধরে ওপরে ছুড়ে মারেন। এরপর তিনি একটি প্লাস্টিকের বস্তায় ভরে সাপটি বাড়িতে নিয়ে আসেন।

 

 

ইসমাইল হোসেন বলেন, সাপটিকে দেখে আমি অজগর সাপ ভেবেছিলাম। যদি ব্লকের ভেতরে আশ্রয় নেয় তাহলে হয়তো কাউকে কামড় দিতে পারে। তাই সাপটিকে দেখেই লেজে ধরে ওপরে উঠিয়ে বস্তায় ভরে রাখি। পরে বন বিভাগকে খবর দেয়া হয়।

 

 

তিনি আরো বলেন, মঙ্গলবার বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ অফিসারদের মাধ্যমে জানতে পারলাম এটি অনেক ভয়ংকর সাপ। কিন্তু আমি এটা আগে বুঝতে পারিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD