ভোলায় প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা

ভোলায় প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা




ভোলা প্রতিনিধি ॥ ভোলায় প্রেমিকের সাথে অভিমান করে ছাদ থেকে লাফ দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় শিল্পকলা রোডের সামনে শাওন ভিলার ছাদ থেকে অভিমান করে লাফ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিলে সেখান থেকে ঢাকায় রেফার করে দেয়। বৃহস্পতিবার দুপুরে পরে পঙ্গু হাসপাতালে নেয়ার পথে এম্বুল্যান্সে মারা যায়।

এই ঘটনার পরে প্রেমিক পালাতক রয়েছে। শুক্রবার ঐ কলেজ ছাত্রীকে তার গ্রেমের বাড়ী মেহেন্দিগঞ্জ দাফন করা হবে। ভোলা থানার ওসি তদন্ত মনির হোসেন মিয়া বলেন, এই ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি এখনও। তবে অভিযোগ পেলে গুরত্বদিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানায়।

জানা যায় ভোলা পৌর সভার ১ নং ওয়ার্ডের শিল্পকলা রোডের সমাজসেবা অফিসের ফিল্ড ম্যানেজার মো: নাছির উদ্দিন এর ছোট মেয়ে ভোলা সরকারি কলেজের এইচ এসসি পরিক্ষার্থী সাদিয়া আফরি। তার সাথে দির্ঘদীন ধরে ভোলা পৌর সভার ৫ নং ওয়ার্ডের ব্যবসায়ী ইকবাল হোসেন এর ছেলে বরিশাল বিএম কলেজের ছাত্র ইয়ান চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলে আসছিলে। কিন্তুু হঠাৎ করে ইয়ান সাদিয়া সাথে সম্পর্কের ইতি টানতে চায়। দুজনের মধ্যে মনোমালিন্যের জেরে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে সাদিয়ার সহপাঠীরা। বুধবার ইয়ান এর সাথে সাদিয়া দেখা করতে গেলে সারাদিন ঘুরাঘুরি করে বিকালে ইয়ান সাদিয়াকে তার বাসায় দিয়ে আসে।

এই নিয়ে সাদিয়ার পরিবার ইয়ানের সাথে দেখা করা নিয়ে বকাবকি করে। পরে সন্ধ্যায় সাদিয়া বাসা থেকে বের হয়ে পাশ্ববর্তি শাওন ভিলা ছাদে গিয়ে লাফ দেয়। এসময় স্থানীয়রা তাকে গুরত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরে স্কয়ার হাসপাতালে মারা যায়।

ভোলা থানার ওসি তদন্ত মনির হোসেন মিয়া বলেন, এই ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি এখনও। তবে অভিযোগ পেলে গুরত্বদিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD