ভোলায় প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যাতিক্রম আয়োজন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যাতিক্রম আয়োজন

ভোলায় প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যাতিক্রম আয়োজন




ভোলা প্রতিনিধি ॥  “প্রতিবন্ধী সেবায় এগিয়ে চলো বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কিশোর-কিশোরী কাবের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (প্রতিবন্ধী) সুরায় ও সমাজের মূলধারায় সম্পৃক্তকরণের ল্য নিয়ে ভোলায় দুই দিনব্যাপী বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোলা জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই আয়োজন করা হয়

দুইদিন ব্যাপী এই আয়োজনে ভোলা, লালমোহন ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী এই আয়োজনে অংশ নেয়।

দুই দিনে শিশুরা বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ, বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের কারিগরি ও প্রশিণ সহযোগিতা করছে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ ভোলা সাব-চ্যাপ্টার। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: আজিম হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর ওয়াটার এন্ড স্যানিটেশন অফিসার মো: ফোরকান আহমেদ, শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন, কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান, এপিসি দেবাশীষ মজুমদার, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর প্রতিনিধি মো: জাহিদ রমজান, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ ভোলা সাব-চ্যাপ্টার প্রতিনিধি মো: কবীর হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী বলে আর কাউকে অবহেলা নয়। মনে রাখতে হবে প্রতিবন্ধীরাও মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি। তাদের সাথে ভালো আচরণ করা আমাদের সামাজিক দায়িত্ব। তাদেরকে ভালোবাবাস, ভালো ব্যববহার ও একটু যতœবান নিলে তারাও হয়ে উঠতে পারে সমাজের দায়িত্ববান ব্যক্তি। তাই প্রতিবন্ধীদেরকে বিশেষ প্রশিক্ষণ, শিক্ষা ও ভালোবাসা দিয়ে তাদের অবস্থার উন্নতি করতে হবে।

বক্তারা আরও বলেন, তাদেরকে খেলাধুলা, বিনোদন, সামাজিক অনুষ্ঠানে সমসুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে পিতা-মাতার সহযোগীর ভুমিকা পালন করতে হবে। তাহলেই প্রতিবন্ধীরা সমাজের মূল ধারায় ফিরে আসবে, তারা আর সমাজের বোঝা হবে না। তাহলেই তারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তাই আমাদের প্রত্যেকের যায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।দুই দিনের এই আয়োজনে দৌড়, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার প্রশিক্ষন দেয়া হয়। পরে এই শিশুদের থেকে বছাই করে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ বাছাই পর্বে অংশ নেয়ার জন্য নির্বাচন করা হবে বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD