ভোলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদেরকে মারধরের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদেরকে মারধরের অভিযোগ

ভোলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদেরকে মারধরের অভিযোগ




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদেরকে মারধর ও বাড়িতে বোমা ফুটানোর অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী মো. মাইনুদ্দিনের কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১৪ অক্টোবর) নির্বাচনের ভোট গণনার পর থেকেই প্রতিপক্ষ মো. সাদেকের কর্মীদের বাড়িতে গিয়ে বোম ফুটানো ও তার কর্মীদের পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ করেন সাদেক।

মোরগ প্রতিকের প্রার্থী মো. সাদেক অভিযোগ করে বলেন, শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালাম মারা যাওয়ার পর ওই ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়। এবং ১৪ অক্টোবর সোমবার ওয়ার্ডটিতে উপ-নির্বচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি মোরগ প্রতিক নিয়ে তালা প্রতিকের প্রার্থী মো. মাইনুদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। সোমবার ভোট গণনার পর থেকেই আমার মাউনুদ্দিনের কর্মী মো. নাগর আমার ও আমার কর্মী মো. রিয়াজ, মো. জুয়েল, মো. কবির, মো. আলমগীর মেম্বারসহ একাধিক কর্মীর বাড়িতে গিয়ে ১৫-২০টি বোমা ফুটায়।

এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মাইনুদ্দিনের কর্মী জুয়েল, কাশেম, আল আমিনসহ ৪-৫ জন মিলে মটোরসাইকেল যোগে এলাকায় মহড়া দেয়। এসময় তারা আমার কর্মী মো. রাজ্জাক (জীবন) ও তার মেয়ে এবং স্ত্রীকে মারধর করে আহত করে। এতে আমার নেতাকর্মী এলাকায় আতঙ্কিত অবস্থায় রয়েছে। আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে এসকল ঘটনার প্রকৃত বিচার দাবি করছি। বর্তমানে মাইনুদ্দিনের কর্মীদের অত্যাচারে আমার কর্মীরা ঘরে থাকতে পারছে না।

বিজয়ী প্রার্থী মো. মাইনুদ্দিন এসকল অভিযোগ অস্বিকার করে বলেন, কালকে ভোট গননার সময় বাহিরে বোম ফুটানোর আওয়াজ পেয়েছি। কে বা কাহারা ফুটিয়েছে সেটা আমি জানি না। তবে তার পর থেকে এলাকায় কোনো বোমের আওয়াজ পাইনি। এবং আমাকে কেউ এ কথা জানায়নি।

এ ব্যাপারে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, নির্বাচনে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। তারপরও আমরা বিষয়টি দেখছি। ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD