ভোলায় তিন করোনা রোগী সুস্থ, লকডাউন প্রত্যাহার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় তিন করোনা রোগী সুস্থ, লকডাউন প্রত্যাহার

ভোলায় তিন করোনা রোগী সুস্থ, লকডাউন প্রত্যাহার




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় ঢাকা ফেরত আরও তিন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে দুইজন হাসপাতালের আইসোলেশনে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন।

 

 

আরেকজন সরকারি ডিগ্রি কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়া তিন জন হলেন,উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী মো. আবুল কালম,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা গার্মেন্টস কর্মী মো. আজাদ ও ১নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা ড্রাইভার মো. রায়হান।

এরা সবাই ঢাকায় বিভিন্ন পেশায় কাজ করতেন। সোমবার (১ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ ছাড়পত্র দিলে সুস্থ হওয়া তিনজন বাড়ি ফিরেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ২৭ ঘরের লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা যায়,গত ১৭ মে ঢাকা ফেরত আবুল কালাম ও রায়হানের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হলে দুইজনের করোনা পজিটিভ আসে। এদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা করা হয়।

২২ মে ঢাকা ফেরত আজাদের করোনা পজিটিভ হলে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে আজাদের স্ত্রীর করোনা পজিটিভ হলে তাদের দুইজনকে সরকারি ডিগ্রি কলেজের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয় ।

পরে তিন ইউনিয়নের ২৭ ঘর লকডাউন করে প্রশাসন । সোমবার সুস্থ হয়ে তিনজন বাড়ি ফিরে গেলে ২৭ ঘরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD