ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত




ভোলা প্রতিনিধি ॥  ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।মহড়ায় দুযোর্গের এর সময় করনীয় এ বিষয়ে শিক্ষামূলক বিভিন্ন কৌশল এসময় শিখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপত্বিতে মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক।

এসময় জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক বলেন, ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় প্রতি বছর এই জেলায় বিভিন্ন দুর্যোগ হানাদেয়। ফলে অনেক ক্ষয় ক্ষতির সম্মখিন হতে হয়। তাই দুযোর্গের হাত থেকে রক্ষা পেতে এই ধরনের দুযোর্গ মহড়া জনগনকে সচেতন করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান,ভোলা জেলা ঘূর্নিঝড় প্রস্ততি কর্মসূচি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দিন মিয়া, ফায়ার সার্ভিস ভোলা এর উপ-সহকারি পরিচালক মোঃ জাকির হোসেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন,ভোলা প্রেস কাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু সহ আরো অনেকে।মহড়া শেষে মহড়ায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD