ভোলায় গৃহবধূ মিম হত্যার বিচার এর দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় গৃহবধূ মিম হত্যার বিচার এর দাবিতে মানববন্ধন

ভোলায় গৃহবধূ মিম হত্যার বিচার এর দাবিতে মানববন্ধন




ভোলা প্রতিনিধি ॥  ভোলায় দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূ নুসরাত জাহান মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।রবিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেস কাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অংশগ্রহণকারীরা মিম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় স্বজনরা অভিযোগ করেন, হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আসামিপরে লোকজন চক্রান্ত করছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

গত শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরগুমানী গ্রামের দুদু মিয়া হাওলাদার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।স্বজনদের অভিযোগ, মিম এর সাথে মনির এর পারিবারিক ভাবে ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার পরিবার যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে মিমের পরিবারের কাছে। এ নিয়ে প্রায়ই মিমকে নির্যাতন করা হতো বলে অভিযোগ তাদের।

এরই জের ধরে শুক্রবার শাশুড়ি,ননদ সহ পরিবারের অন্যন্য সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিকালে মিম এর পরিবারের কাছে ফোন দিয়ে বলে মিম আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মিম এর মা ফরিদা বেগম,,ভাই শহিদুল ইসলাম,আকবর হোসেন রাছেল,ইমরান হোসেন,রাকিব পন্ডিত,মানববন্ধনে শেষে মিম হত্যার দ্রুত সুষ্ঠ বিচার এর দাবিতে ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর কাছে স্বারকলিপি প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD