ভোলায় করোনাভাইরাসে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৯ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




ভোলায় করোনাভাইরাসে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৯

ভোলায় করোনাভাইরাসে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৯

ভোলায় করোনাভাইরাসে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৯




ভোলা প্রতিনিধি॥ ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১ হাজার ৬৯২ জনে এবং মৃত্যু ২২ জনের দাঁড়িয়েছে। মৃত নারীর নাম নাম ফিরোজা বেগম (৬৫)। তিনি সদর উপজেলার কানাই নগর গ্রামের বাসিন্দা। সোমবার সকালে ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ভোলায় ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ভোলা সদর, তিনজন দৌলতখান, একজন বোরহানউদ্দিন ও ১০ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২২ জনের মৃত্যু হয়েছে। ভোলা থেকে এ পর্যন্ত ১২ হাজার ৪০২ জনের নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

 

 

ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৬৯২ জনের মধ্যে ১ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১৩২ জনের মধ্যে ৭৪০ জন, দৌলতখানে ৮০ জনের মধ্যে ৬০ জন, বোরহানউদ্দিনে ১৭০ জনের মধ্যে ১২৫ জন, তজুমদ্দিন উপজেলায় ৬৫ জনের মধ্যে ৪৯ জন, লালমোহনে ১১৪ জনের মধ্যে ৯০ জন, চরফ্যাশনে ৯৮ জনের মধ্যে ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন।

 

 

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৩১ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD